1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ১২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ১২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে ১২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কালাইয়া বন্দরের ইজারাদার, পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের সন্তান মো. রাজিব হোসেন বাবুর অর্থায়নে ১২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৃথকভাবে উপজেলার বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় ও কালাইয়া আলী আকবর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব চারা বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণে উৎসাহ দেওয়া এবং বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির আঙিনায় সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি মো. মোসারেফ হোসেন লিটন, বাউফল সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মনজুরুল আলম, মো. সেলিম রেজাসহ বিদ্যালয়ের    শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন