1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিন থানার ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেফতার বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার

বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউপির পোনাহুরা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পোনাহুরা এলাকায় একটি অজ্ঞাতপরিচয় হাত পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি পা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহের এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া মরদেহের অংশগুলো কার, কীভাবে সেখানে এসেছে এবং এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছেন এবং সিআইডি ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করতে আসতেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন