1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ বোরহানউদ্দিন থানার ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেফতার বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ, দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা কৃষকদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা কৃষকদলের সভাপতি আঃ হাই হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন, সাংগঠনিক সম্পাদক শরিফসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন