1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ বোরহানউদ্দিন থানার ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেফতার বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ

ফারজানা ইসলাম, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত
Spread the love

ফারজানা ইসলাম, নিজস্ব প্রতিবেদক

ম্যাচমেকিং সেবায় বিশেষ অবদান এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ম্যারেজ সলিউশন বিডি-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব শাখাওয়াত হোসেন শুভ।

গত ৮ নভেম্বর ২০২৬, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত বর্ণাঢ্য ওয়েডিং কার্নিভাল ২০২৬ (সিজন ৩)-এর সমাপনী আয়োজনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদার ম্যাচমেকিং সেবা এবং মানুষের মধ্যে অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন।

ম্যারেজ সলিউশন বিডি দীর্ঘদিন ধরে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে আগ্রহী ব্যক্তি ও পরিবারকে পেশাদার ম্যাচমেকিং সেবা প্রদান করে আসছে। আস্থা, গোপনীয়তা, অভিজ্ঞতা ও আন্তরিকতাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের জীবনে একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের সূচনা সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল ম্যাচমেকিং সেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি ইতিবাচক ও সুন্দর সমাজ গঠনে অবদান রাখাও এর অন্যতম অঙ্গীকার।

এই সম্মাননা অর্জন শাখাওয়াত হোসেন শুভর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ম্যারেজ সলিউশন বিডি-এর সামগ্রিক অগ্রযাত্রারও একটি উল্লেখযোগ্য অর্জন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং আধুনিক ম্যাচমেকিং সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী ওয়েডিং কার্নিভাল ২০২৬ (সিজন ৩) পাওয়ার্ড বাই গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং অর্গানাইজড বাই আজওয়াহ ইভেন্টস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শো ডিরেক্টর ছিলেন সাকিব সনেট এবং এটি ফিচার্ড বাই চ্যানেল টুয়েন্টি ফোর লাইফস্টাইল। আয়োজনজুড়ে বিয়েকেন্দ্রিক বিভিন্ন প্রদর্শনী, সেবা ও উদযাপনের ব্যবস্থা ছিল।

ম্যারেজ সলিউশন বিডি পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব শাখাওয়াত হোসেন শুভকে এ গৌরবময় অর্জনের জন্য জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সৃষ্টির সেবায়, দেশ ও জাতির কল্যাণে—মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলুক ম্যারেজ সলিউশন বিডি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন