1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ বোরহানউদ্দিন থানার ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেফতার বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং এর অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন  ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিন।

বৃহস্পতিবার আসরবাদ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষে লিখিত বক্তব্যে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানসংলগ্ন লালমোহন পৌরসভার ৮নং নম্বর ওয়ার্ড, মুন্সির হাওলা  এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে দুইটি ভিডিও প্রকাশ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

 প্রকাশিত ভিডিওতে উত্থাপিত অভিযোগ ও বর্ণিত ঘটনার সঙ্গে তাঁর কিংবা তাঁর প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। এ ধরনের অপপ্রচার তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “আমি সব সময় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সত্যতা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হোক। যদি কোনো অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।”

তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে যে বা যারা তাঁর বিরুদ্ধে  অভিযোগ ও অপপ্রচার চালিয়েছে তা খতিয়ে দেখে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লালমোহনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন