1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে নির্বাচনী পোস্টার ছেড়ায় ট্রাক ড্রাইভারকে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে নির্বাচনী পোস্টার ছেড়ায় ট্রাক ড্রাইভারকে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে নির্বাচনী পোস্টার ছেড়ায় ট্রাক ড্রাইভারকে মারধর

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে বিএনএফের  প্রার্থী মোঃ জোবায়ের হোসেনের টেলিভিশন মার্কার পোস্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৩০) নামের এক ট্রাক ড্রাইভারকে মারধর করেছে ওই প্রার্থীর ভাই ও এক সমর্থক। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় বাউফল-বগা সড়কের  গোসিঙ্গা  এলাকায় এ ঘটনা ঘটেছে।  স্থানীয়রা হামলাকারীদের আটক করে। এ খবর পেয়ে বাউফলের ইউএনও মো. বশির গাজী, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড ও নির্বাচনী আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে  টেলিভিশন মার্কার প্রার্থীর ভাই গিয়ে তানভির ও সাইদুল নামের এক সমর্থককে আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়। জানা গেছে, কালাইয়া বন্দর থেকে ছেড়ে যাওয়া বগুড়া ট-১১২৪৭০ নম্বরের একটি কাঠবোঝাই ট্রাকে লেগে শহরের সাব রেজিস্ট্রি অফিস ও বিলবিলাস বাজারের সামনে টেলিভিশন মার্কার প্রার্থীর ঝুলন্ত পোস্টারসহ অন্য কয়েকটি  প্রতিকের  পোস্টার  ছিড়ে যায়। এ খবর পেয়ে টেলিভিশন মার্কার প্রার্থী জুবায়ের হোসেনের ভাই তানভির ও সাইদুল নামের এক সমর্থক ওই ট্রাকটি আটক করে ড্রাইভারকে মারধর করে। এ ব্যাপারে টেলিভিশন মার্কার প্রার্থী মো. জোবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই বা আমার কোন কর্মী ট্রাক ড্রাইভারকে মারধর করেনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন