1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০৫ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
র‌্যাব-৮ ও ৭ এর যৌথ একটি অভিযানে নুরুল ইসলাম প্রকাশ ওরফে কানু মাঝি (৪৫) নামের ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার আকমল আলী ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোলা র‌্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া কানু মাঝি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বেলায়েত হোসেন ওরফে কনু মাঝির ছেলে।
এএসপি জামাল উদ্দিন জানান, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে ২০১১ সালে দক্ষিণ আইচা থানায় একটি ডাকাতি মামলা হয়। সাত বছর আগে আদালত সে মামলায় তাকে ২৫ বছরের সাজা দেয়। রায় ঘোষণা হওয়ার পর থেকেই কানু মাঝি চট্টগ্রাম চলে যায়। সেখানে ছন্দনাম ব্যবহার করে বসবাস শুরু করে। এরপর র‌্যাব-৮ ও ৭ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার সকালে তাকে গ্রেফতার করে গতকাল রাতে ভোলায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন