1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুল ছাত্রীকে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুল ছাত্রীকে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুল ছাত্রীকে মারধর

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন
ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল ছাত্রী ও তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রীর নাম সোনিয়া, সে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও ওই এলাকার গনি মাতাব্বর বাড়ির মো: দুলালের মেয়ে।
সোনিয়ার বাবা মো: দুলাল বলেন, বাড়ির কাছে এক টুকরো এজমালি জমিতে কয়েকটি সুপারি গাছ আছে। এবার ওই সুপারিগুলো একই বাড়ির শাহে আলম গংরা একাই নিয়ে যায়। এ নিয়ে স্থানীয় শালিসগণ তাদেরকে জিজ্ঞেস করলে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ শুরু করে শাহে আলম গংরা। এতে বারণ করলে আমার ঘরের সামনে এসে মেয়ে ও স্ত্রী পারভীন বেগমকে বেধড়ক মারধর করে শাহে আলম ও তার ছেলে রিপন।
তিনি আরও বলেন, এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দিলেও স্থানীয় গণমান্য ব্যক্তিদের পরামর্শে এলাকায় ফয়সালায় রাজি  হই। এরই মধ্যে হামলাকারীরা থানায় গিয়ে আমাদের নামে উল্টো অভিযোগ করার পায়তারা শুরু করে।
তবে স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করে শাহে আলমের ছেলে রিপন বলেন, তারা উল্টো আমার গর্ভবতী স্ত্রীকে মারধর করেছে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয় পর্যায়ে মিমাংসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন