1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় কুখ্যাত ডাকাত ওয়ারেন্টভুক্ত আসামি শামসু আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় কুখ্যাত ডাকাত ওয়ারেন্টভুক্ত আসামি শামসু আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় কুখ্যাত ডাকাত ওয়ারেন্টভুক্ত আসামি শামসু আটক

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা
ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলোচিত কুখ্যাত ডাকাত শামসুদ্দিন ওরফে শামসু ডাকাতকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটক শামসুদ্দিন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
র‍্যাব জানায়, শামসুদ্দিন ওরফে শামসু ভোলা জেলার একজন আলোচিত কুখ্যাত ডাকাত। মেঘনা নদীর জেলেরা তার অত্যাচারে অতিষ্ঠ। তিনি সর্বত্র চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সরকারের পতনের পর জেলার বিভিন্ন চর, মাছঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে তিনি চাঁদাবাজি করেছেন।
পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন