পটুয়াখালীর বাউফলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাউফল
পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তনের লক্ষ্যে এক সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে রোববার (২২ জুন) কলাপাড়া উপজেলা পরিষদের পায়রা হল রুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংলাপ ও যৌথ উদযাপন। এই অনুষ্ঠানটির
জাতীয় সাংবাদিক সংস্থার ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলা নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার দুপুরে স্থানীয় কার্যালয়ে বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার সভাপতিত্বে প্রধান
ভোলার লালমোহনে মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এতে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার নেতাকর্মী। শুক্রবার বিকালে লালমোহন উত্তর বাজার বিজেপির অফিসের সামনে থেকে মিছিলটি বের
‘আমার ছেলেকে এনে আমার কোলে দেন। যেকোনোভাবে আমার ছেলেকে আপনারা এনে দেন। আমরা গরীব মানুষ, বদলা দিয়ে খাই। আপনারা আমার ছেলেকে জীবিত না হলেও অন্তত লাশটা এনে দেন।’ এভাবেই নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আহাজারি করছিলেন মোসা. মিনারা বেগম নামে এক মা। তিনি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকার মুনাফ বেপারী বাড়ির মো. রেজাউলের স্ত্রী। তার ১৪ বছর বয়সী ছেলে মো. নুহাদ তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তেঁতুলিয়া নদীর ব্লান্টির চর এলাকায় রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি জামাল-৮ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার ট্রলারটি। ওই ট্রলারে থাকা ৩জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে কিশোর নুহাদ। দুর্ঘটনার পর থেকে শুক্রবার বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নুহাদের কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। এতে করে তার পরিবারে শোকের মাতম চলছে। বুকের মাঝে কান্না চেপে ছেলেকে অথৈ পানিতে খুঁজে বেড়াচ্ছেন বাবা মো. রেজাউল। তিনি বলেন, আমার ৯ ছেলে-মেয়ে। ছেলেদের মধ্যে সবার ছোট নুহাদ। বৃহস্পতিবার প্রতিবেশী জাহান উদ্দিনের ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যায় নুহাদসহ মোট চারজন। এ সময় ঢাকাগামী এমভি জামাল-৮ নামে একটি লঞ্চ তাদের মাছ ধরা ট্রলারকে ধাক্কা দেয়। এতে ওই ট্রলারে থাকা তিনজন জীবিত অবস্থায় তীরে ফিরলেও আমার ছেলে নুহাদ এখনো নিখোঁজ রয়েছে। ওই ঘটনার পর থেকে আত্মী-স্বজনদের নিয়ে সারারাত এবং শুক্রবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেছি। তবে কোনোভাবেই তার হদিস পাচ্ছি না। আবারও নদীতে যাবো ছেলেকে খুঁজতে। এতো সময় যেহেতু পার হয়ে গেছে তাই হয়তো আমার ছেলে আর বেঁচে নেই। তাই আমি ছেলের লাশটা হলেও শেষবারের মতো দেখতে চাই। ওই লাশটা নিজের হাতে মাটি দেবো। তবে যে লঞ্চ এই দুর্ঘটনা ঘটিয়েছে আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে ট্রলার মালিক জাহান উদ্দিন জানান, আমার তিন ছেলেসহ নুহাদ নদীতে মাছ ধরতে যায়। বিকেলের দিকে জাল টেনে তোলার সময় ঢাকাগামী একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিয়ে চূর্ণবিচূর্ণ করে ফেলেছে। এতে আমার অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় ট্রলারটি ভেঙে ডুবে গেলে আমার ছেলেরা নদী সাঁতরে তীরে উঠতে পারলেও নুহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার পুরো রাত এবং শুক্রবার বিকেল পর্যন্ত খুঁজেও নুহাদের কোনো সন্ধান মেলেনি। তাই আমি ওই লঞ্চের সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজ কিশোরকে বহুস্থানে খুঁজেছি। তবে কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া নদীতে থাকা জেলেদেরকেও বলে দেওয়া হয়েছে তারা ওই কিশোরের কোনো সন্ধান পেলে যেন আমাদের দ্রুত অবহিত করেন।
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০/০৬/২৫) বিকেলে আবু ইউসুফ এবিষয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করে ঘাটে এসে নৌকা নোঙ্গর করার পর নৌকা থেকে পড়ে যায় জেলে । নৌকা থেকে পড়ে যাওয়ার পর নিখোঁজের ৬ (ছয়) ঘন্টা পর জেলের মরদেহ
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইসঘাট এলাকায় একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ চারজন জেলে দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাজীর বরফকলের উত্তর পাশে এ দুর্ঘটনা
কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে রাকিব (২৪) নামে এক চোর। বৃহস্পতিবার দুপুরে মিজান মুন্সীর দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার