1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
IBWF লালমোহন ইউনিয়ন কমিটি গঠন । সভাপতি মো. এছহাক, সম্পাদক মাকসুদুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news IBWF লালমোহন ইউনিয়ন কমিটি গঠন । সভাপতি মো. এছহাক, সম্পাদক মাকসুদুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

IBWF লালমোহন ইউনিয়ন কমিটি গঠন । সভাপতি মো. এছহাক, সম্পাদক মাকসুদুর রহমান

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর লালমোহন ইউনিয়নের  কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে IBWF লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের উদ্যোগে স্থানীয়  ফুলবাগিচা বাজার সংলগ্ন ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে  এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী  লালমোহন ইউনিয়নের আমীর মাওলানা আজিম উদ্দিন খান । লালমোহন উপজেলা  IBWF  অর্থ সম্পাদক  জনাব মাওলানা নাজমুল আযম পবিত্র কুরআন থেকে দারুস প্রদান করেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ হাসান, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ, সাধারণ  সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাষ্টার মোঃ এছহাক । আলোচকবৃন্দ পরামর্শ  করে আগামী দুই বছরের জন্য ফুল বাগিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার মো. এছহাককে সভাপতি ও মাওলানা মাকসুদুর রহমনকে সাধারন  সম্পাদক  করে ২২ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি জনাব এম এ হাসান  ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ীদের সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে প্রথমে নিজেকে তারপর  সমাজকে পরিবর্তন করার আহবান জানান। সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন খান বলেন, সৎ ব্যবসায়ীদের একটি শক্তিশালী সংগঠন কায়েম করাই হলো ব্যবসায়ী ফোরামের মুল লক্ষ্য। সেই উদ্যোগ আজ শুরু হলো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন