1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আলী মাতাব্বর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আলী মাতাব্বর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আলী মাতাব্বর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা:
“অসহায়ের কাঁদে রাখি হাত, মনুষ্যত্ব বেঁচে থাক” এই স্লোগানকে সামনে রেখে
ভোলার বোরহানউদ্দিনে আলী মাতব্বর মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার গফুরগন্জ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
সংগঠনটির সভাপতি মো.জামাল উদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল এমরান খোকন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. হাফেজ মাহবুবুর রহমান, মঞ্জু মাতাব্বর,  রফিকুল ইসলামসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
এসময় বক্তরা বলেন, মানুষের কল্যানে কাজ করার জন্যই তাদের মানব কল্যান সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে ইতিমধ্যে অনেক অসহায় দুস্থদের মাঝে সাহায্য করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ একশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
তবে সংগঠনটির সদস্যরা বলছেন, তাদের অনেকেই এখনো লেখাপড়া করছেন,তার পাশাপাশি মানব কল্যানে কাজ করার জন্যই এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন। তাদের টিফিনের টাকা বাচিয়ে তিনজন সদস্য নিয়ে যাত্রা শুরু হলেও আজ তাদের সদস্য সংখ্যা বেড়েছে কয়েকগুন। অসহায়দের নিয়ে কাজ করতে অনেক ফান্ড প্রয়োজন হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা আরো বেশি বেশি মানব কল্যানে নিয়োজিত রাখতে পারতেন।
এদিকে ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আত্নহারা এই সকল অসহায় ছিন্নমূল মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন