1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবৈধভাবে পরিচালিত একটি ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ও অনুমোদন ছাড়াই জুস উৎপাদনের দায়ে কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে জুস তৈরি করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন প্রিজারভেটিভ ও রাসায়নিক উপাদানেরও কোনো বৈধ অনুমোদন ছিল না বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ও ৫২ ধারায় অভিযুক্তকে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “এসব নিম্নমানের জুস বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দীর্ঘদিন এসব পানীয় গ্রহণে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন