1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে জেলে চাল বিতরণে ব্যাপক অনিয়ম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে জেলে চাল বিতরণে ব্যাপক অনিয়ম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে জেলে চাল বিতরণে ব্যাপক অনিয়ম

রুবেল আশরাফুল , চরফ্যাশন 
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬৮ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে শেষ হলো মৎসজীবীদের ভিজিএফ চাল বিতরণ। ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও প্রকাশ্যে জনপ্রতি অন্তত ৬ থেকে ৮ কেজি করে চাল কম দেওয়া হয়েছে।এতে তালিকাভুক্ত জেলেদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে। এবং চরমানিকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে এ অভিযোগ জানায় জেলেরা।
জানা যায়, দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষায় বঙ্গোপসাগরের জলসীমায় মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পাদ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মার্চ-এপ্রিল দুইমাস ধরে নদীতে জেলেদের সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় তালিকা ভুক্ত জেলেদেরকে সরকারি ভাবে ভিজিএফ এর চাল বরাদ্দ দেয় সরকার। সে ক্ষেত্রে প্রতি জেলে পরিবার ৪০ কেজি করে চাল পাবেন।
শুক্রবার (১০) সকালে ইউনিয়ন পরিষদের নিচতলায় চেয়ারম্যান রাসেল ভিজিএফ চাল বিতরণ করেণ। তারপর থেকেই চলতে থাকে জনপ্রতি ৪০ কেজি চাল না দিয়ে ৩২-৩৪ কেজি চাল দেওয়া হয়েছে। চরমানিকা ইউনিয়নে অনুমোদিত ভিজিএফ কার্ডের সংখ্যা ১৬৭৭ তার মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে ৯৭৫ জনকে। চাল নিতে আসা জেলেরা অভিযোগ করে বলেন,তাদের প্রত্যেককেই ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৬-৮ কেজি করে চাল কম দেয়া হয়েছে।
চাল বিতরণে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার নূর মোহাম্মদ, তিনি বলেন, চেয়ারম্যান জেলেদেরকে ৪০ কেজি থেকে কিছু চাল কম দিতে বলায়। জেলেদেরকে চাল কম দেয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান বলেন, চেয়ারম্যানের নিন্দেশক্রমে জেলেদেরকে কিছু চাল কম দেয়া হয়েছে।
চরমানিকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেল বলেন, চরমানিকায় জেলে সংখ্যা প্রায় ৩৫০০ মতো তার মধ্যে ৯৭৫ জন জেলের চাল বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু চরমানিকায় আরও কিছু জেলেকে চাউল পাওয়ানের জন্য জেলেদেরকে চাল কিছু চাল কম দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন