1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির কাছে অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির কাছে অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির কাছে অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে।  এ ঘটনায় গত ৬ মে বুধবার  সাংবাদিক তার জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
 সাংবাদিক রুবেল আশরাফুল  দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ভোলার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা এম এ জলিল ও শরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।
 লিখিত অভিযোগে জানা যায় , গত ৩ মে রোববার বিকেল চারটার দিকে তিনি দক্ষিণ আইচা যাচ্ছিলেন। পথিমধ্যে শশীভূষণ ব্রিজ সংলগ্ন রাস্তার উপর পৌঁছলে মৃত কাদির মাঝির ছেলে  জলিল ও শরিফসহ অজ্ঞাত ৩/৪ জনের সংঘবদ্ধ গ্রুপ তার গতিরোধ করে। এ সময় তারা সাংবাদিক রুবেল আশরাফুলকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ প্রকাশ কেন করা হয়েছে- এ বিষয়ে জবাবদিহি করার জন্য বলেন। এবং তাদের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করার জন্য হুমকি দেন।
 রুবেল আশরাফুল একজন ভোলার চরফ্যাসনে অনেক দিন যাবত সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন। তিনি  নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।
অভিযোগ রয়েছে, এরপর থেকেই ওই চক্রটি সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন