1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৩৮ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার যুবদলের  সদ্য সাবেক  সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে উল্লেখ করে পটুয়াখালীর স্থানীয় কিছু অনলাইন পোর্টাল ” ২৮শে মার্চ শনিবার (চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন) শিরোনামে একটি সংবাদ  প্রচার হয়। সংবাদটি রিপন শরীফের দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
রবিবার (২৯ মার্চ) বিকেল ৫টায় লেবুখালি তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপন শরীফ বলেন,  আমি ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। এ কারণে অনেকবার জেলেও যেতে হয়েছে।সম্প্রতি  আমার এলাকার কয়েকজন আত্মীয়-স্বজনের নামে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের বিষয়ে দুমকি থানায়  একটি অভিযোগ  হয়। অভিযোগের প্রেক্ষিতে আমার আত্মীয় শাহীন শরীফসহ আরেকজনকে  পুলিশ  দুমকি থানায় নিয়ে যায়। আমি তাকে দেখতে থানায় যাই।  তাদেরকে দেখে আমি চলে আসি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কিন্তু কিছু স্হানীয় অনলাইন   আমার নামে মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ প্রকাশ করে। এই সংবাদ প্রচারের মাধ্যমে  রাজনৈতিক ভাবে হেয় করার অপচেষ্টা,  প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আণীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন