1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে প্রদান করে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চারটি পরিবারকে সম্মাননা পুরস্কার প্রদান করেছে সামাজিক উদ্যোগ “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোক্তা মুসফিকুর রহমান লিটু বিশ্বাস-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়মিতভাবে বাড়ির বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ করছেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, ছাত্রনেতা আতিকুর রহমান দিপু, ফেরদৌস রহমান, “ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া”র পরিদর্শক মো. নাসির উদ্দিন দুলাল, হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, উপ-পরিদর্শক রাজু ইসলাম রুবেল, তথ্যপ্রযুক্তি বিভাগের ফরিদ উদ্দিন এবং মো. খোকন মোল্লা।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন