1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যর মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬২ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মোঃ শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।  মাত্র ২ মাস পর চাকুরি থেকে তার অবসরে যাওয়ার  কথা ছিল। শাহআলম খান বাউফল পৌরশহরের ৩ নং ওয়ার্ডের মরহুম সৈয়দ আলী খানের ছেলে। শাহআলম খানের ছোট ভাই বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। সোমবার রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব হলে তাকে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শাহআলম খানকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন