1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করছেন দুই পক্ষের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নে রাজনৈতিক প্রভাব বিস্তার ও আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উভয় পক্ষ পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও বক্তব্য দেয়।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা নিজেদের পক্ষের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা না হলে এ উত্তেজনা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন