1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জ -২আসনে হাতপাখা প্রার্থী কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জ -২আসনে হাতপাখা প্রার্থী কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো । - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জ -২আসনে হাতপাখা প্রার্থী কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২  (লৌহজং-টঙ্গীবাড়ী ) আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন।
ইতিমধ্যে তিনি একজন দক্ষ সংগঠক এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তিনি এই অঞ্চলে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।
আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ইসলামী রাজনীতির একজন পরিচ্ছন্ন চেহারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দেশজুড়ে শ্রমিক সমাজের মাঝে ইসলামী চেতনার উন্মেষ ঘটছে।
ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও দ্বারভিত্তিক প্রচারণা শুরু করেছেন তিনি। মসজিদ, মাদরাসা, হাটবাজার ও জনসভায় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করছেন। বিশেষ করে ধর্মপ্রাণ ভোটার, যুব সমাজ,সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ এবং শিক্ষিত জনগণ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আদর্শ ও দায়িত্ববোধ থেকে রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তার সততা, নম্রতা ও জনসম্পৃক্ততা মানুষকে আকৃষ্ট করছে ।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী)  আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো।
  ইসলামী রাজনীতির এই তরুণ মুখ যদি সংসদে পৌঁছাতে পারেন, তাহলে এই অঞ্চলের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশ্বাস করেন সচেতন নাগরিকরা

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন