1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মো: জসিম উদ্দিন হাওলাদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মো: জসিম উদ্দিন হাওলাদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মো: জসিম উদ্দিন হাওলাদার

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ বার পঠিত
Spread the love
ঈদুল ফিতর উপলক্ষে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, লালমোহন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বাণীতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, মোঃ জসিম উদ্দিন হাওলাদার  বলেন, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ উৎসব। তাই সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সবাইকে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
আসন্ন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন হাওলাদার আরো বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাকর্মীসহ পরিচিতজন অনেকেই আমাদের মাঝ থেকে চিরতরে হারিয়ে গেছে। তাই আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
সেইসাথে সমাজের অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের যথাসাধ্য সাহায্য করার অনুরোধ করছি। যাহাতে সমাজের অসহায় মানুষ আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে। ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। আমাদের সকলের মধ্যে দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সকল মানুষের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সমাজের মধ্যে শান্তি কামনা করি। সবাইকে আবারো ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন (ঈদ মোবারক)।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন