1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন হজ্ব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন হজ্ব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন হজ্ব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার

ভোলার লালমোহনে লালমোহন হজ্ব কাফেলার উদ্যোগে হজ্ব যাত্রীদের নিয়ে ১দিনের হজ্ব প্রশিক্ষণ ও ২০২৫ সালের হজ্ব গমন কারিদের সম্মানার্থে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেঁস্তরায় হজ্ব যাত্রীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমোহন হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মহিববুল্লাহ’র সভাপতিত্বে এসময় বক্তব্য প্রদান করেন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. সিদ্দিক উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওঃ মোঃ বশির উল্লাহ, হাজী আমির হোসেন দুলাল প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ও ভোলা জেলা দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা জহিরুল হক সেলিম, ডাওরী হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা মো. মোফাজ্জল হোসেন, লালমোহন হজ্ব কাফেলার হজ্ব কার্যক্রম সার্বিক পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ নুরুল হক ও মেহমানবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর ছকিনা দারুসুন্নাহ দাখিল মাদরাসা সহ-সুপার আলহাজ্ব মাওঃ মোঃ নেছার উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন