1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায় মনপুরায় দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি পালিত বোরহানউদ্দিনে কুপিয়ে জখম ছলেমান বয়াতিকে ঢাকায় রেফার্ড

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত
Spread the love
ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারি সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে অন্যানের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জাসাস-এর সভাপতি আজাদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় লালমোহন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক অবস্থা বজায় রাখতে নিয়মিত টহল বৃদ্ধি, যানজট নিরসন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন