1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জব্দকৃত ইলিশ বিতরণ নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম, প্রতিবাদ জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লালমোহনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্‌যাপন লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক লালমোহনে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ

নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন লালমোহন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবাযক মাহবুব রহমান ইলিয়াস। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

চৌরাস্তার মোড়ে মিছিল শেষে মাহবুবুর রহমান ইলিয়াস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাট শুরু করেছে। আমরা লালমোহনের পৌর যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি। এখানে কেউ যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। লালমোহনের মানুষ শান্তিপ্রিয়। আমাদের নেতা জাতীয় সংসদের স্পিকারও শান্তিপ্রিয় মানুষ। তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নয় এবং রাজনীতিতে দুর্নীতি না করলেও যে ভালো থাকা যায় এবং পুরস্কার পাওয়া যায় তার উদাহরণ হচ্ছেন আমাদের ভোলা- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সততার জন্য একের পর এক পুরস্কার পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন