1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্‌যাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্‌যাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্‌যাপন লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক লালমোহনে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমোহনে ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল ওয়েডিং কার্নিভাল ২০২৬-এ ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন শাখাওয়াত হোসেন শুভ বোরহানউদ্দিন থানার ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেফতার বাউফলে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার

লালমোহনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্‌যাপন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

“রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কর্মসূচি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমেহান উপজেলা পরিষদের সমানে থেকে র্যা লিটি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন, মাহাবুব আলম, দপ্তর সম্পাদক শাহীন কুতুব, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিন, মা ডেইরী ফার্মের মালিক নুরুদ্দিন, লাকি ডেইরী ফার্মের হানিফ ব্যাপারীসহ উপজেলার বিভিন্ন খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকে। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন