1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করায় দোকানদার গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করায় দোকানদার গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করায় দোকানদার গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করার অভিযোগে দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, গণপিটুনির ঘটনায় জলিল সিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে কিশোর রমজান (১৪) ধরা পড়ে এবং জনতার হাতে মার খায়। পরে জলিল বাদী হয়ে চুরির মামলা করলে রমজানকে কোর্টে পাঠানো হয়।
ঘটনার দুই দিন পর রমজানের বাবা বশির মল্লিক, জলিল সিকদার, এবং তার দুই স্ত্রী ভাগিনা চুরি  মামলার সাক্ষী সহ চার জনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ জলিলকেও গ্রেফতার করে আদালতে পাঠায়।
দোকান মালিকের গ্রেফতারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, চুরির শিকার ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন