1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে চুরির অপবাদে হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে চুরির অপবাদে হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে চুরির অপবাদে হামলা

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন পৌর ৬ নং ওয়ার্ড এলাকার হাসপাতাল সংলগ্ন জমিনিয়ে বিরোধের জেরে হামলায় সজিব(৩২) ও তার স্ত্রী মিসু আক্তার(২৫) গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়েছে। চুরির অপবাদ দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা এমন অভিযোগ আহতদের। একই বাড়ীর আলাউদ্দিন, আশরাফুল, সাজিদ, ছাইফুল ও নাজমা বেগমের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন আহত সজিব। শুক্রবার সকাল ৯ টায় আহতদের বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষরা। পরে আহতদের বিরুদ্ধে চুরির অপবাদ দেয় হামলাকারীরা। এসময় গুরুতর জখম সজিব ও মিসুকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আহত সজিব অভিযোগ করে বলেন, হামলাকারীদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তার বাবা আব্দুর বর এর কাছ থেকে জোরপূর্বক ব্লাংক স্ট্যাম্পে সই করিয়ে নেয় প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলমান রয়েছে। ব্লাংক স্ট্যাম্পের তথ্য জানতে চাইলে হঠাত পূর্বপরিকল্পনা অনুযায়ী চুরির অপবাদ দিয়ে বগি দা ও লোহার রড দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় হত্যার হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা।

অন্যদিকে হামলাকারী আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বাসার ৩ তলার রুমের আলমারি থেকে স্বর্ণ ও টাকা চুরি হয়েছে। সেটা নিয়ে কথার কাটাকাটি হয়েছে। একপর্যায়ে মারামারি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন