1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে জীবনদক্ষতা বৃদ্ধিতে কিশোর-কিশোরীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে জীবনদক্ষতা বৃদ্ধিতে কিশোর-কিশোরীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

তজুমদ্দিনে জীবনদক্ষতা বৃদ্ধিতে কিশোর-কিশোরীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১২১ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে কিশোর-কিশোরী, সাংস্কৃতিক ও তরুণ পিয়ার লিডারদের নেতৃত্বের দক্ষতা, জীবনদক্ষতা এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ অক্টোবর)তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চ  বিদ্যালয়ের কক্ষে ৩০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে  এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীর কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রোগ্রাম এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, কমিউনিটি হাবের সদস্য, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় যুব ও পিয়ার লিডাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কিশোর-কিশোরী ও তরুণদের জ্ঞান, জীবনদক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও কমিউনিটিতে ইতিবাচক সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলা।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে সামাজিক ও আচরণ পরিবর্তন, কমিউনিটি এনগেজমেন্ট, সামাজিক জবাবদিহিতা, জীবনদক্ষতা, নেতৃত্বের বিকাশ, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাইবারবুলিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  প্রশিক্ষণকে অংশগ্রহণমূলক করতে দলীয় কাজ, মুক্ত আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর, পরিস্থিতিভিত্তিক অনুশীলন ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সুশীলনের ভোলা জেলার সামাজিক ও আচরণ পরিবর্তন (SBC) প্রোগ্রামের ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মারুফা সুলতানা এবং কমিউনিটি মবিলাইজার হাফিজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাঁরা কৈশোরকালের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত ও মাসিক স্বাস্থ্যবিধি, ইতিবাচক আচরণ, কার্যকর যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং নেতৃত্বের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে অনলাইন নিরাপত্তা ও সাইবারবুলিং বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন হয়রানি থেকে নিরাপদ থাকা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় সহায়তা ও সেবা গ্রহণের বিষয়ে  অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল অংশগ্রহণকারীদের মাধ্যমে Quarterly Action Plan (ত্রৈমাসিক কর্মপরিকল্পনা) প্রণয়ন। দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় আগামী তিন মাসে কিশোর-কিশোরী ও তরুণদের সম্পৃক্ত করে কী ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, তার বাস্তবভিত্তিক পরিকল্পনা তৈরি করেন। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, কৈশোরকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, সাইবার নিরাপত্তা এবং ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় তরুণদের শুধু সচেতনতার গ্রহীতা নয়, বরং সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পিয়ার লিডারদের নিজ নিজ এলাকায় সহপাঠী ও অন্যান্য কিশোর-কিশোরীদের সচেতন করা এবং ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন