1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আবদুল মান্নান তামিম,তজুমদ্দিন 
  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম,তজুমদ্দিন 

ভোলার তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় তজুমদ্দিন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তজুমদ্দিন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, এক দফা এক দাবি জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড,আমাদের দাবি নয়, অধিকার। আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকবৃন্দ এ অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। অবিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নতি করার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সহকারী শিক্ষকদের মাসে ২০০ টাকা টিফিন ভাতা দেয়া হয়, বিষয়টি যেমন হাস্যকর, তেমনি প্রহসনের । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা। এসময় তজুমদ্দিন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন