1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে “রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে “রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে “রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ 

ভোলার লালমোহনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচিত ম্যারাথন রান কর্মসূচি “রান উইথ নাঈম”। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে লাঙ্গলখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে সরকারি শাহবাজপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ করা হয়।এরপর পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে উওর বাজার মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এবং বিডিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ, বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসনউজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া অংশ নেন কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ডহার্ডিন্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

শীত উপেক্ষা করে এলাকাবাসী—বিশেষ করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা—ম্যারাথনে ব্যাপক অংশগ্রহণ করেন। রান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন,সুুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি তা করতে হবে, স্বাধীনতার ৫৪ বছরেও জনগনের আশা আকাংঙ্খা পূরন হয়নি,“সততা, নিষ্ঠা ও দেশগঠনের শক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলে।”

আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন। অংশগ্রহণকারীরা দৌড় শেষে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।

শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত “রান উইথ নাঈম” কর্মসূচি লালমোহনের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন