1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং আধুনিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কালাইয়া রাব্বানীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মাদ্রাসার সভাপতি গাজী মো. গিয়াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সদস্যসচিব শোয়েব বাশরি হাবলু।
প্রধান অতিথির বক্তব্যে শোয়েব বাশরি হাবলু বলেন, দীর্ঘ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের আধুনিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতেও কাজ করা হচ্ছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের সভাপতি আনিচুর রহমান, বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন