1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে আযান হলেই দোকান বন্ধ করে মসজিদে প্রবেশের সিন্ধান্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে আযান হলেই দোকান বন্ধ করে মসজিদে প্রবেশের সিন্ধান্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে আযান হলেই দোকান বন্ধ করে মসজিদে প্রবেশের সিন্ধান্ত

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন

মুসলমানের ধর্মীয় পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় হলো নামাজ। মৃত্যুর পর বেহেশত যাওয়ার পথ সুগম করতে মুসলমানরা মসজিদে জামায়াতের সহিত নামাজ আদায় করে থাকেন। ভোলা বোরহানউদ্দিন বাজারে মসজিদে আযানের পর দোকান বন্ধ রেখে সকল মুসলমান ব্যবসায়ী ও দোকান কর্মচারী জামাতের সহিত নামাজ আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন ফকির (বিপিএম)। স্থানীয় প্রশাসন, বাজার ব্যবসায়ী, আলেম সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এমন উদ্যোগ গ্রহণে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জন-সাধারণ। এবং পুলিশের প্রসংশা করেন সকল শ্রেণীর মানুষ।

স্থানীয়রা জানান,গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) ব্যবসায়ী, আলেম সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ আযানের পর বোরহানউদ্দিন বাজারের মুসলমান ব্যবসায়ীগন দোকান বন্ধ রেখে জামায়াতের সহিত নামাজ আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে ভোলা বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির এর সহযোগিতা চান। (ওসি) শাহীন ফকির (বিপিএম) এর নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তের পর থেকে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। দোকানে আসা ক্রেতাগণও এখন মসজিদে গিয়ে নামাজে শরিক হন।তবে বাজারে হিন্দু ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বাজারে এখন নামাজের সময় দোকান খোলা রেখে গেলেও দোকানের কোন মালামাল চুরি কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। এমন উদ্যোগকে ধর্মপ্রাণ মুসলমানের পাশাপাশি হিন্দু ব্যবসায়ীরাও স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন বাজারের সেলুন ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের যাদব চন্দ্র শীল জানান, মুসলমানদের নামাজের সময় দোকান বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আযানের পর আমাদের হিন্দুদের দোকান বন্ধ করার কোন ঘোষণা দেওয়া হয়নি।নূর সুপার মার্কেটের ব্যবসায়ী নূর মোহাম্মদ জানান, ব্যবসায়ী, আলেম সমাজ, ও পৌরসভার কাউন্সিলরদের সমন্বয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটি ভালো উদ্যোগ। বোরহানউদ্দিন বাজারের ঔষধ ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, বোরহানউদ্দিন বাজারে আযান হলে এখন দোকান বন্ধ রেখেই সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যাই। এই সিদ্ধান্তকে ব্যবসায়ী সকলে সাদরে গ্রহণ করেছেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির জানান, আযানের পর নামাজের জন্য কিছু সময় দোকান বন্ধ রাখার বিষয়ে বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, পৌরসভা কাউন্সিলরগণ তার কাছে সহযোগিতা চাইতে আসেন। স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল (এমপি), পৌরসভা মেয়র রফিকুল ইসলাম ও বাজারের ব্যবসায়ী, হিন্দু নেতৃবৃন্দ ও আলেম সমাজের সাথে আলোচনার মাধ্যমে আযানের পর নামাজের জন্য দোকান বন্ধ রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ীসহ সকলের সমন্বয়ে এ ধরনের একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন বোরহানউদ্দিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন