1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদী‘র ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ করে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৩টি হুইল চেয়ারের মধ্যে একটি পুরুষ ওয়ার্ডে, একটি মহিলা ওয়ার্ডে এবং একটি ইমার্জেন্সিতে রাখা হয়েছে।

লালমোহান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক নারী পুরুষ ও বিভিন্ন ইমার্জেন্সি রোগীদের বেডে বহনের জন্য কোন হুইল চেয়ার ছিলো না। বিষয়টি আমি আসার পর থেকে দেখে আসছি। এরপর আমি রোগীদের সুবিধার্থে হুইল চেয়ারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি। আমার আত্নীয়ের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তারা লালমোহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইল চেয়ার প্রদান করেন। ইউএইচএফপিও ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে এমএআরসি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার হুইল চেয়ারগুলো লালমোহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগী ও হাসপাতালে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ প্রদান করে থাকে। লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি হুইল চেয়ার প্রদান করার জন্য আমি মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন