1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলে মো. হানিফ (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ সম্পদ রক্ষায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় এক জেলেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিযানে উদ্ধার করা হয়েছে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের চলমান এ নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন