1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত
Spread the love

মো. সবুজ, ভোলা:

ভোলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে তারুণ্যের উৎসব- ২০২৫ মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালী ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (২৫মে) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় মৎস্য সংরক্ষণ ও আহরন সম্পর্কে একটি র‍্যালী ও জেলেদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এর আগে, সকাল ৯টায় কোস্টগার্ড দক্ষিন জোনের বিসিজি বেইজ ভোলায় স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, মৎস্যজীবি সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, নৌ- পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় মাছের প্রজনন, উৎপাদন, সংরক্ষন ও জাটকা নিধন অভিযানে নিয়মিত টহল কার্যক্রম করা আসছে। এছাড়াও উপকূলীয় মানুষের চিকিৎসা সেবা ও জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ নানা রকম কর্মসূচি অব্যাহত রয়েছে।

এছাড়াও মাদক, নদীকে জলদস্যু মুক্ত, বনজ সম্পদ রক্ষাসহ নৌযান ও নৌপথে মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ডের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন