1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং লালমোহন ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু – কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক  কেন্দ্রের হলরূমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের, ভোলার উপ-পরিচালক এম মাকসুদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ডসুপার ভাইজার মোঃ নুরনবী। সার্বিক সহযোগিতায় ছিলেন মডেল কেয়ার টেকার রফিকুল ইসলাম, বিন ইয়ামিন, সাধারণ কেয়ার টেকার আরিফুর রহমান, বিন ইয়ামিন প্রমুখ।

জানা যায়, লালমোহনের এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী বিশটি ইভেন্টে প্রতিযোগিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে মোট ষাটটি পুরুষ্কার অর্জন করে। অংশগ্রহণ করা প্রতিষ্ঠান হলো লালমোহন গার্লস স্কুল, লালমোহন কামিল মাদ্রাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমী, শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদরাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমী, গজারিয়া দারুল কুরআন একাডেমী, পশ্চিম চর উমেদ দাখিল মাদরাসা, রায়চাদ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসাসহ কয়েকটি নুরানী মাদরাসা অংশগ্রহণ করে।

সমাপনী বক্তব্যে ফিল্ডসুপার ভাতিজার মোঃ নুরনবী বলেন, চাকরির ত্রিশ বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছি। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন