1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞায় কষ্টে দিন কাটছে জেলে পরিবারে তজুমদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলে আটক কালমা ইউনিয়নে মেম্বার প্রার্থী মোসলেউদ্দিন মিন্টু রাঢ়ী চাইলেন দোয়া ও সমর্থন কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের কারাদন্ড শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরী (২৬) কে ১৬৯ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার দিবাগত রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করে।

শরিফ চৌধুরী উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চৌরাস্তা মোড় এলাকার লালু মিয়ার ছেলে। লালমোহন উপজেলায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে শরিফ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন ফেসবুকে মন্তব্য করেন, কারো কোন ব্যক্তিগত অপকর্মের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই নেয়নি এবং নিবে না। ছাত্রদলের সাংগঠনিক নিয়মনীতির বাহিরে কেউ যদি ব্যাক্তি স্বার্থের উদ্দেশ্যে কোন প্রকার অনিয়ম অপকর্ম দুর্ণীতি করে থাকে তার দায়ভার সে নিজেই বহন করবে।

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধরণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল রবিবার (২৫ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, লালমোহন উপজেলার ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্য়ায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, শরিফকে ১৬৯ পিস ইয়াবাসহ কোস্টগার্ড গ্রেফতার করে শনিবার রাতে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন