1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দায়ে মালিককে জরিমানা লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার কলাপাড়ায় জমি বিরোধে বিক্ষোভ, স্বাক্ষর জাল করে মামলা প্রত্যাহারের আবেদনের অভিযোগ বাউফলে মাদকবিরোধী ক্যাম্পেইন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন , স্বাস্থ্যসেবা ব্যহত ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে অভিযুক্ত আল আমীনের বাড়ির পেছনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খালের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এবং মাছি উড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে নৌকা নিয়ে কচুরিপানা সরানোর সময় কাপড়ের ব্যাগের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করে।
গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে ঘুটাবাছা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রায়হান। শিশুটির মা রুনা বেগম গৃহস্থালির কাজে বাইরে গেলে সে তার বাবা রাসেল খানের পাশে ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে শিশুটিকে আর খুঁজে পাননি তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে শিশুটিকে খুঁজতে শুরু করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা রাসেল খান বাদী হয়ে আল আমীনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। নিখোঁজের দিনই কলাপাড়া থানা পুলিশ আল আমীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন