
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যাদা রোড একাদশ ও মাদ্রাসা রোড একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।৯০ মিনিটের এ টুর্নামেন্টে মাদ্রাসা রেড একাদশ ১ গোল প্যাদা রোড একাদশ ২ গোলে বিজয়ী হয়।
মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় প্রধান অতিথি বলেন খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।