1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে বিএনপির চেয়ারপার্সন  সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে শুক্রবার আসর বাদ লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু। এছাড়া সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন