1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগে মাছ নষ্টের অভিযোগ উঠেছে। পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মোঃ বকু তালুকদারের বিরুদ্ধে একটি পরিবারকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করা হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য সজীব তালুকদার অভিযোগ করে বলেন, তিনি ও মঞ্জু তালুকদার দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে কয়েকজন মিলে বাড়ি যাওয়ার পথে তিনি বকু তালুকদারসহ কয়েকজনকে ঘেরে ওষুধ প্রয়োগ করতে দেখেন বলে দাবি করেন।
মঞ্জু শিকদারের স্ত্রী রেখা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বকু তালুকদার তাদের নানাভাবে হয়রানি করে আসছেন। প্রতিবছর ঘেরে ওষুধ প্রয়োগ করে মাছ নষ্ট করা, ছাগল নিয়ে যাওয়া এবং ক্ষেতের ক্যারেক্টারের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
রেখা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ বকু তালুকদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন