1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে নদী থেকে উদ্ধার হওয়ায় যুবতীর লাশের পরিচয় মিলেছে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে নদী থেকে উদ্ধার হওয়ায় যুবতীর লাশের পরিচয় মিলেছে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে নদী থেকে উদ্ধার হওয়ায় যুবতীর লাশের পরিচয় মিলেছে

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল, চরফ্যাশন

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীরবর্তী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় মিলেছে।

যুবতীর নাম জোছনা বেগম (১৮)। সে উপজেলার হাজারীগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের ইমামগঞ্জ গ্রামের নুর আলমের ছেলে রাকিবের স্ত্রী এবং এওয়াজপুর  ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে মেঘনা নদী সংলগ্ন বেতুয়া প্রশান্তি পার্কের পাশে ব্রিজের নিচে নদীতীরে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে চরফ্যাশন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করলেও তার নাম পরিচয় সনাক্ত করতে পারিনি। এদিকে তরুণীর মরদেহ সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে দেখতে পেরে তার মা কুলসুম বেগম সহ পরিবারের সদস্যরা নিশ্চিত হন।

তরুণীর মা কুলসুম বেগম জানান, গত রমজান ঈদের ৮ দিন পর রাকিবের সাথে আমার মেয়ে জোসনার বিয়ে হয়। বিয়ের পর রাকিব তার স্ত্রীকে তার কর্মস্থলে ঢাকায় নিয়ে যান। সেখানে বসবাস কালীন অবস্থায় অচেনা মানিক নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তার স্বামী রাকিবের সাথে জোসনার সম্পর্কের অবনতি হলে জোসনা আমাদের বাড়িতে চলে আসে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে মানিকের সাথে কথাবার্তা হতো। মানিকের প্রেমের ফাঁদে পড়ে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে বাড়ি থেকে জামাকাপড় নিয়ে বের হন। রাতে ফোন করে জোসনা জানান আমি লঞ্চ যোগে মানিকের সাথে ঢাকায় যাচ্ছি। ঢাকায় গিয়ে কয়েকদিন মোবাইল ফোনে কথা বার্তা হয়েছে আমার সাথে। এরপর সোমবার মোবাইল ফোনে মানিক জানায় আপনার মেয়েকে দেশে পাঠাবো আমাকে খরচ পাঠান। পরে আমি প্রতিবেশী এক নারীর কাছ থেকে ২ হাজার টাকা ধার করে পাঠালে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে মানিক জানায় আপনার মেয়ে জোসনা ঢাকা সদরঘাট থেকে হারিয়ে গেছে। তাকে খুঁজে পাচ্ছি না। পরে বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে আমরা সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে আমরা জানাতে পারি আমার মেয়ের লাশ মেঘনা নদীর তীরবর্তী থেকে পুলিশ মরদেহ উদ্ধারের ছবি দেখে নিশ্চিত হই।

তিনি আরো জানান, আমার মেয়ের মৃত্যুর ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার শাহ জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন