1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
  • প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশা নিয়ে পালানো এবং পাঁচ বছরের নাতনি মীম আক্তারকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে নানা মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের মেয়েকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মোঃ ফেরদাউস সিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের আব্দুল মালেক সিকদারের ছেলে ফেরদাউস সিকদার তাঁর শ্বশুর মনির, শাশুড়ি রিনা বেগম ও তাঁদের ছোট জামাই মহসিনকে কলাপাড়ায় নিয়ে আসেন। পরে মজিবুর সিকদারের কাছ থেকে ভাড়ায় একটি অটোরিকশা নিয়ে দেন। ফেরদাউসের ভাড়া বাসা থেকে অটোরিকশাটি চালাতেন তাঁরা। প্রায় ২০ দিন চালানোর পর অটোরিকশা ও পাঁচ বছরের শিশু মীম আক্তারকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে অটোরিকশার ভাড়া ও বাসাভাড়ার জন্য ফেরদাউসকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফেরদাউস জানান, শ্বশুরের সঙ্গে যোগাযোগ করে মেয়েকে ফিরিয়ে আনতে ঢাকায় গেলে সেখানে তাঁর বড় জামাই সোহাগ ও ছোট জামাই মহসিন ভাড়াটে লোকজন দিয়ে তাঁকে আটক করেন এবং নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনার পর থেকে মেয়েকে ফিরে পেতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে ফেরদাউসের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন