1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হবেনা: বিএমএসএফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হবেনা: বিএমএসএফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হবেনা: বিএমএসএফ

শরীয়তপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত
Spread the love

শরীয়তপুর প্রতিনিধিঃ

প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

১৩ সেপ্টেন্বর শনিবার তিনি লালমনিরহাট বিএমএসএফের সভাপতি খোরশেদ আলম সাগরের বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলার ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কোন ধরনের পুলিশি তদন্ত ছাড়া একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা এবং হওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এটি চুড়ান্ত উদ্দেশ্য প্রণোদিত যে, ২০২৩ সালে বিএনপির অঙ্গসংগঠনের একটি রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ২০২৫ সালে এসে মামলা দায়ের এবং তাতে সাংবাদিক ও কিছু ঠিকাদারকেও আসামি করা হয়েছে। পুলিশকে পেশাদারী ভুমিকা পালনের ক্ষেত্রে আরও আন্তরিক এবং দায়িত্বশীল হবার আহবান জানিয়ে বলেন, আপনারা এখনও যা খুশি তা করবেন তা চলবেনা। এদিকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় একের পর এক মিথ্যা, অযাচিত এবং উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাংবাদিকরা অতিষ্ট হয়ে উঠেছে।

এদিকে সম্প্রতি পাবনায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে ৬ মাস কারাবন্দী রাখার পর জেল গেট থেকে পুনরায় আটক, ময়মনসিংহের ভালুকায় বিএমএসএফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বন বিভাগের মামলা, নয়াদিগন্তের গাজীপুর প্রতিনিধি মুজাহিদের বিরুদ্ধে হত্যা মামলা এবং ব্রাক্ষ্মনবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস কোম্পানি কর্তৃক সাংবাদিক ইয়াসিন মাহমুদ সহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় এবং কুমিল্লার মুরাদনগরের সাংবাদিক আরিফ হোসেনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলাটিও উদ্দেশ্য প্রনোদিত যা স্বাধীন সাংবাদিকতা এবং পেশাদারিত্বের ওপর সরাসরি হুমকি বলে আমরা মনে করছি।

এছাড়া প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা-মামলা এবং মব সৃষ্টির মাধ্যমে নির্যাতন যা অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে। গত সপ্তাহে রাজধানীর খিলক্ষেত এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কামরুল হাসানকে প্রকাশ্যে মারধর এবং স্ত্রী এগিয়ে গেলে তাকেও মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে।

এদিকে শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে তথ্য সংগ্রহে গেলে নারী সাংবাদিক রুমা সহ ৩ সাংবাদিকের ওপর হামলা চালিয়ে আহত এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গাজীপুরের কালীগঞ্জে নৃশংসভাবে পিটিয়ে আহত করা হয়েছে আরেক সাংবাদিককে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন