1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন চর কচ্ছপিয়া প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন চর কচ্ছপিয়া প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহন চর কচ্ছপিয়া প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ

মাহমুদ হাসান লিটন, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
Spread the love

মাহমুদ হাসান লিটন, লালমোহন

 

ভোলার লালমোহন চরকচছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (১ম – ৫ ম) শ্রেণীর শিক্ষার্থীদের২০২৪ ইং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ভিত্তিতে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়েছে । ২৯ জুলাই মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হল রুমে এ  ক্রেস্ট বিতরণ করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অহিদুন্নবি মাধ্যমিক বিদ্যালয়ের  সভাপতি আবুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অহিদুন্নবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর ,  বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদারসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বলেন, এই সম্মাননা প্রতিবছর মেধা স্থান ও সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে  এ ক্রেস্ট প্রদান অব্যাহত থাকলে  শিক্ষার্থীরা পাঠদানের প্রতি উৎসাহিত হবে। তিনি  আরো বলেন, শিক্ষার্থীদের মানসম্পন্ন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। নীতি, নৈতিকতা, মূল্যবোধ জাগ্রত করতে হবে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা  ১ম , ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা । যারা ভালো করতে পারো নাই, তারা মন খারাপ করবে না। মন দিয়ে পড়াশোনা করা ও  বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার অনুরাধ জানান।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন