1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দায়ে মালিককে জরিমানা লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার কলাপাড়ায় জমি বিরোধে বিক্ষোভ, স্বাক্ষর জাল করে মামলা প্রত্যাহারের আবেদনের অভিযোগ বাউফলে মাদকবিরোধী ক্যাম্পেইন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন , স্বাস্থ্যসেবা ব্যহত ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা

ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রুবেল চক্রবর্তী
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত
Spread the love

রুবেল চক্রবর্তী

ভোলার তজুমদ্দিন বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও ক্রেতা-বান্ধব করতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে তজুমদ্দিনের প্রধান বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বনি আমিন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তজুমদ্দিন বাজার সমিতির সভাপতি-সম্পাদক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে বাজারের প্রধান সড়ক, ভেতরের গলি, ড্রেন, মাছ বাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পরে ব্যবসায়ীদের দোকানের সামনে নিজ দায়িত্বে পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার জন্য সচেতন করা হয়।

ইউএনও বনি আমিন বলেন, তজুমদ্দিন বাজার এই উপজেলার প্রাণ। বাজার পরিষ্কার থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা একসাথে কাজ করলে বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

বাজারের ব্যবসায়ীরা জানান, প্রশাসনের এই উদ্যোগে তারা খুশি এবং ভবিষ্যতে বাজার পরিষ্কার রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন