1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক লালমোহনে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দায়ে মালিককে জরিমানা লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার কলাপাড়ায় জমি বিরোধে বিক্ষোভ, স্বাক্ষর জাল করে মামলা প্রত্যাহারের আবেদনের অভিযোগ বাউফলে মাদকবিরোধী ক্যাম্পেইন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন , স্বাস্থ্যসেবা ব্যহত ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ

দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত
Spread the love
বিভিন্ন সূচকে ধারাবাহিক সাফল্য অর্জন করে সোনালী ব্যাংক পিএলসির ভোলার লালমোহন শাখা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। চলতি বছরের অর্ধবার্ষিক মূল্যায়নে বিভিন্ন সূচক ও কর্মসূচিতে শতভাগ সফলতা অর্জন করে ভোলা জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে শাখাটি। এর আগে ২০২৫ সালেও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে সোনালী ব্যাংকের লালমোহন শাখা।
সম্প্রতি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইনকে প্রশংসাপত্র প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান। একই সঙ্গে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে আগামী বছর বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
সোনালী ব্যাংকের লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইন বলেন, শাখার সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা, পরিশ্রম, পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্যের জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন