1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক লালমোহনে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দায়ে মালিককে জরিমানা লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার কলাপাড়ায় জমি বিরোধে বিক্ষোভ, স্বাক্ষর জাল করে মামলা প্রত্যাহারের আবেদনের অভিযোগ বাউফলে মাদকবিরোধী ক্যাম্পেইন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন , স্বাস্থ্যসেবা ব্যহত ইউএনও বনি আমিনের নেতৃত্বে তজুমদ্দিন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ

শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত
Spread the love
শুধু ভালো ফলাফল নয়; শিক্ষার্থীদর মেধা, সৃজনশীলতা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে প্রতিষ্ঠানের হলরুমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সৃজনশীল চিন্তার প্রসারে বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় শিক্ষার্থীদের কাক্সিক্ষত সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন